Browsing: গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, সীমান্ত ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ২৬০ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ১৩ হাজার ৭২৪ অবৈধ প্রবাসীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

চক্রটি বিভিন্ন ফেসবুক পেজে ইলিশ মাছসহ নানা পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করত। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা গ্রহণ করে তা আত্মসাৎ করত।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন বাল্কহেডটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাল্কহেড থেকে ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। অনুসন্ধানে জানা যায়, এসব সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রদীপ চন্দ্র দাস ও এসআই মো. তানভীর হোসেন ভূঁইয়াসহ ডিবির একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম জেলার সদর উপজেলার চল্লিশায় নেত্রকোণা বাইপাস সংলগ্ন নেত্রকোণা-ময়মনসিংহ পাকা রাস্তার ওপর বাবুল মিয়ার মুদি দোকানের দক্ষিণ পাশে অস্থায়ী চেকপোস্ট বসায়। সেখানে যানবাহন তল্লাশিকালে ২ হাজার পিস ইয়াবাসহ মাহমুদুল হাছানকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫৬টি পাসপোর্ট, ১৫৩টি বিভিন্ন ধরনের সিল, একটি এম্বোস সিল, তিনটি সিপিইউ, একটি ল্যাপটপ এবং নগদ আড়াই লাখ টাকা জব্দ করা হয়েছে।