Browsing: ঘূর্ণিঝড়

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। উত্তাল সমুদ্রের কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আগামী বুধবার ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হচ্ছে। এটি ক্রমেই শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।