Browsing: ফুটপাত

রাস্তার যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির পেছনে অবৈধ হকার ও ভাসমান দোকানের ভূমিকা রয়েছে। এসব দুর্ভোগ থেকে ঢাকাবাসীকে মুক্তি দিতে রাস্তা ও ফুটপাত দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, এই উদ্যোগ কেবল মিরপুরেই সীমাবদ্ধ থাকবে না, উত্তর সিটির প্রতিটি এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকানপাট দখলমুক্ত করা হবে। উচ্ছেদের পর নিষেধাজ্ঞা অমান্য করে কেউ পুনরায় দোকান বসিয়ে মানুষের চলাচলে বাধার সৃষ্টি করলে, তা কঠোর হাতে দমন করা হবে। এক্ষেত্রে জরিমানার পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

ফুটপাত দখলমুক্ত করতে যত দিন সফলতা না আসবে, তত দিন অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মিরপুরে হকারদের হামলায় আহত চিত্র সাংবাদিক সিফাত শাহরিয়ারকে দেখতে এসে এ কথা বলেন তিনি।

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে সিটি করপোরেশনের দুটি গাড়ি এবং পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে হকাররা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল নিক্ষেপ করেছে।