Browsing: ফরিদপুর

মাথার ওপর ঋণের বোঝা নিয়ে কিভাবে নতুন করে শুরু করবেন, তা ভেবে দিশাহারা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

রাত ৯টার দিকে তিনজনের মরদেহ তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে। এসময় সেখানে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্যের। রাব্বির বাবা বাসারত মোল্লা জানান, রাব্বি সকাল ৭টার দিকে ফরিদপুরে সেভ দ্য চিলড্রেন নামের একটি সংস্থার প্রশিক্ষণে অংশ নিতে ফরিদপুরে যায়। 

নিহতরা হলেন নগরকান্দা উপজেলার লস্করদী ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে চয়ন মোল্লা (২৩), একই গ্রামের আজগার শেখের ছেলে সজিব শেখ (২২) এবং ইনায়েত মোল্লার ছেলে নয়ন মোল্লা (২১)। চয়ন সৌদি আরবপ্রবাসী ছিলেন।

 সোমবার বিকেলে প্রসব বেদনায় আক্রান্ত কন্যাসন্তান জন্ম দেন তিনি। পরে স্থানীয়রা মা ও নবজাতককে দ্রুত উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের তিনটি খাল পুনঃখনন প্রকল্পে সততা ও স্বচ্ছতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। জানা গেছে, প্রকল্পটি শেষ হওয়ার পর সব খরচ মিটিয়ে উদ্বৃত্ত ৭৩ লাখ ৩৬ হাজার ৩ শত ৬৫ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন ইউএনও মো. দবির উদ্দিন।