Browsing: ঈদযাত্রা

ঈদের সময় বিভিন্ন রুটে নতুন করে ৫১টি কোচ যুক্ত করা হয়েছে। যেসব জায়গায় দুর্ঘটনা বা লাইনচ্যুত হওয়ার ঝুঁকি আছে, সেগুলো চিহ্নিত করে ঈদের আগেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সতর্ক আছি। বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের বিপর্যয় হবে না বলে আশা করছি।

যাত্রী আকৃষ্ট করতে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়েও কম দামে কেবিন ভাড়া নেওয়া হচ্ছে। একটি সিঙ্গেল কেবিনের সরকারি ভাড়া ১ হাজার ৭১৬ টাকা হলেও তা ১ হাজার ২০০ টাকায় দেওয়া হচ্ছে।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঈদযাত্রা। 
শনিবার ভোরে রাজধানী ঢাকা থেকে বিশেষ ব্যবস্থাপনায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে রেলপথে ঈদযাত্রার সূচনা হয়। তবে সরকারি অফিস খোলা থাকায় প্রথম দিনে ঘরমুখো মানুষের চাপ তুলনামূলক কম ছিল।

সকাল ১০টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে অন্তত ছয়টি ট্রেন ছেড়ে গেছে। তবে বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে ১৫ থেকে ৩০ মিনিট বা তার বেশি দেরিতে ছেড়ে যেতে দেখা গেছে।

সেতুতে নিয়মিত ১৪টি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়েছে। তবে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ সামলাতে এবং দ্রুত টোল আদায়ের লক্ষ্যে শনিবার থেকে অতিরিক্ত আরো ৪টি বুথসহ মোট ১৮টি বুথ চালু করা হবে।