Browsing: বিশ্ববাজার

বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ২১ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও এক ডলারের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ ডলারে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার নিয়ে সিদ্ধান্তের অপেক্ষার মধ্যে আবারও কমল স্বর্ণের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে মূল্যবান এই ধাতুর দাম কমতে দেখা যায়।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার আশঙ্কা আরও জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বাড়ায় চলতি বছর সুদের হার আরও বাড়াতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এ পরিস্থিতিতে সপ্তাহজুড়ে দরপতনের পথে রয়েছে মূল্যবান এই ধাতু।

আন্তর্জাতিক বাজারের তেলের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার ইতোপূর্বে বিশ্ববাজারের সাথে সঙ্গতি রেখে তেলের মূল্য সমন্বয় করেছে। তবে, বিশ্ববাজারে তেলের দাম কম মূল্যে স্থিতিশীল থাকলে সরকার অবশ্যই দেশেও তেলের দাম পুনঃসমন্বয় করার বিবেচনা করবে।

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার শান্তি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৬৪ ডলারে উঠেছে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার ইঙ্গিতের পর বিশ্ববাজারে টানা সাত দিন কমেছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দরও কমেছে।