Browsing: বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসন সংকট ও সরকারি সেবার অবনতির প্রতিবাদে ইউরোপের চার দেশে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। শনিবার (১৭ অক্টোবর) ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও পর্তুগালে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কয়েকটি শহরে এসব কর্মসূচি সহিংসতায় রূপ নেয়। এ সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিবিসি জানায়, প্যারিসে শুরু হওয়া এই বিক্ষোভ কয়েক দিন ধরে চলছে। বিক্ষোভকারীরা বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে জায়গার সংকট এবং শিক্ষকের ঘাটতিসহ বিভিন্ন সমস্যা নিয়ে তারা বিক্ষোভ করছে।

 রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া মধ্যপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমানের পরিবারের অভিযোগ, স্থানীয় বাসিন্দা টিটোন মাদকাসক্ত অবস্থায় তাঁদের বাড়ির সামনে এসে অশালীন আচরণ ও গালাগাল করলে বাধা দেওয়া হয়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে ধারালো অস্ত্রের হামলায় আব্দুর রহমান ও তাঁর ভাই হাছান শেখ গুরুতর আহত হন।

সন্তান হারানোর শোকে এখনো স্তব্ধ রামিসার মা-বাবা। পরিবারজুড়ে চলছে মাতম। পল্লবীর ছোট্ট বাসাজুড়ে শুধুই কান্না, দীর্ঘশ্বাস আর বড্ড ভারী নীরবতা। বাসার সামনে টানানো ব্যানারে লেখা ‘রামিসা হত্যার বিচার চাই। হত্যাকারীদের ফাঁসি চাই।’

একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা নগরের বিভিন্ন ব্যাংক প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করেন। এর আগে চলতি মাসে আগ্রাবাদ এলাকায় একটি ব্যাংকে তালা ঝুলিয়ে মানববন্ধনের ঘটনাও ঘটে।

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শাখা কর্মকর্তারাও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেছেন।