Browsing: আর্জেন্টিনা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে বেনিন। ঐতিহাসিক এই ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় জানিয়েছে আফ্রিকার দলটি।

জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামার আগে আর্জেন্টিনার অনুশীলনে যোগ দিয়েছেন লিওনেল মেসি। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলবেন আর্জেন্টাইন মহাতারকা।

লিওনেল মেসিকে ছাড়াই বুরকিনা ফাসোর বিপক্ষে গোল উৎসবে মেতেছে আর্জেন্টিনা। প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। লাওতারো মার্তিনেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো ও গুলিয়ানো সিমিওনের গোলে বড় জয় পায় আলবিসেলেস্তেরা।

ফুটবলের মহানায়ক চলে যাওয়ার পর আলবিসেলেস্তেদের দায়িত্ব কার কাঁধে উঠছে—তা নিয়ে ছিল জোর আলোচনা। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর নাম ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

২১ বছর দীর্ঘ বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। গত রাতে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন তিনি।

তার বিদায়ের পর থেকে নতুন করে প্রশ্ন উঠছে, মেসির বিদায়ের পর কেমন হবে আর্জেন্টিনা দলের চেহারা। তার একটা ছাপ অবশ্য বহু আগে থেকেই মিলেছে। আরেকটু স্পষ্ট করে বললে ২০২২ বিশ্বকাপের পর থেকেই। এই সময় থেকে মেসি চোটের কারণে অনিয়মিত হয়ে পড়েছিলেন, তখন স্কালোনিকে খেলাতে হয়েছে মেসিবিহীন এক দলই।