Browsing: আইফোন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সন্তান স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় আটক সন্দেহভাজন তুহিনের বাড়ি থেকে তার ব্যবহৃত আইফোনটি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকা থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজারের হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৩০টি ল্যাপটপ ও বিশেষ যোগাযোগ সরঞ্জামসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 মো. মইনুল আবদীন নামক এক যাত্রীর কাছ থেকে ২৬৪ কার্টন সিগারেট ও চারটি আইফোন, আব্দুল মান্নানের কাছ থেকে ২৪৬ কার্টন সিগারেট ও চারটি আইফোন এবং নুরুল আলম রিয়াদের কাছ থেকে ২৭২ কার্টন সিগারেট ও পাঁচটি আইফোন জব্দ করা হয়।