Browsing: আবহাওয়া

দেশের আটটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। এ সময়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে।

ঢাকা ও এর আশেপাশের এলাকার আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরের মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৩ অক্টোবরের কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।

কুষ্টিয়া, খুলনা ও যশোরে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।