সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজারে রায়গঞ্জ থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে আয়োজিত এ উঠান বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও জুয়া প্রতিরোধ, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, সন্ত্রাসবাদ, কিশোর গ্যাং এবং সাইবার অপরাধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও জনসাধারণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও সাইবার অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান। এ সময় থানার উপ-পরিদর্শক (এসআই) নিলকমল চক্রবর্তীসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মণ্ডল, রায়গঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার, রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি লিটন কুমার গুণ, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তোতা, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার মিয়া এবং নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।"
0 মন্তব্য