সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে অভিযান চালিয়ে তিনজনকে গাঁজা সেবনের দায়ে অপর একজনকে সন্ত্রাসী মামলায় আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রায়গঞ্জ উপজেলার বেতুয়া পূর্ব পাড়া গ্রামের বেরাজ আলীর ছেলে শাহীন (২৫), চান্দাইকোনা গ্রামের কৃষ্ণচন্দ্রের ছেলে বিষ্ণু কুমার (১৭)। একই গ্রামের শুভ দাস (১৬)। একই উপজেলার বাসুরিয়া গ্রামের হাবিবুরের ছেলে মোঃ শহিদুল ইসলাম খন্দকার (৪১)। বগুড়া জেলার শেরপুর থানার সীমাবাড়ি গ্রামের সোহেল রানার ছেলে জিম হোসেন (১৬)।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে, সকালে আসামীদের বিজ্ঞ আদালতে পুলিশি হেফাজতের মাধ্যমে মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
0 মন্তব্য