এইচএসসি ও সমমান পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে। এবার দেশের সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। প্রশ্নফাঁস ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্নফাঁসের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে সব বোর্ডে একই মানদণ্ড বজায় রেখে উত্তরপত্র মূল্যায়ন করা এবং প্রশ্নফাঁস প্রতিরোধ করাই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন শিক্ষাবিদরা।
এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী। গেল বারের তুলনায় যা ১৯ হাজার ৪৭২ জন বেশি। ৯ সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। আর মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ২ লাখ ৮৬৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার বাংলা প্রথম প্রত্রের মধ্যদিয়ে শুরু হচ্ছে পরীক্ষা পর্ব।
এবার ২ হাজার ৯৯৭ কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এর মধ্যে ১৪৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যার ৪০টিই ঢাকায়। এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে প্রশ্নপ্রত্র বিতরণ, খাতা সংরক্ষণ, কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, শৌচাগার তল্লাশিসহ ৩৫টি নির্দেশনা দেয়া হয়েছে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, প্রশ্নফাঁসের কোনও সুযোগ নেই। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যদি প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটে, তাহলে সারা দেশে সেই দিনের পরীক্ষা স্থগিত করে পরে নতুন করে পরীক্ষা নেওয়া হবে।
এদিকে কোনও পরীক্ষা কেন্দ্রে নকল ধরা পড়লে শুধু পরীক্ষার্থী নয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ বছর এইচএসসির লিখিত পরীক্ষা চলবে ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। আর ১৫ আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা।
আলোচিত সংবাদ
- পুরাতন বাণিজ্য মেলার মাঠে সব ধরনের মেলা স্থগিত |
- দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির |
- কার ডাকে বাসা থেকে বের হয়ে যান তাহসিফ |
- লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো আরও ১৭২ বাংলাদেশিকে |
- চট্টগ্রামে ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না : ডা. শাহাদাত |
- মৃত্যুর আগে ‘হাসিনার দেশত্যাগের ভিডিও’ নিয়ে যা বলেছিলেন তাহসিফ |
- যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন খামেনি |
- বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী |
- হাড়িভাষায় বুলবুল প্রধানের উঠান বৈঠক, উন্নয়ন নিয়ে নানা দাবি এলাকাবাসীর |
- দেশে ফের বাড়ল স্বর্ণের দাম |

0 মন্তব্য