ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে পুরোপুরি বন্ধ রয়েছে।
বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ঘটনাটি ঘটনা।
ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতার হোসেন বলেন, “জামালপুর থেকে ঢাকায় যাচ্ছিল ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় আসতেই বিকট শব্দে ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। ফলে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।”
তিনি বলেন, “ট্রেনটির পাওয়ার কার রেখে সামনের অংশ স্টেশনে আনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে পাওয়ার কার উদ্ধারে কাজ করছে। কিছুটা সময় লাগবে। পাওয়ার কার উদ্ধার হলেই ট্রেন চলাচল সচল হবে।”
0 মন্তব্য