Author: মো: আবদুল লতিফ

পর্যটনের সৌন্দর্য চট্টগ্রামকে করেছে অনন্য। পতেঙ্গা সমুদ্রসৈকতে দাঁড়িয়ে একদিকে সমুদ্রের বিস্তৃত জলরাশি, অন্যদিকে বন্দরনগরীর কর্মচাঞ্চল্য। সূর্যাস্তের সময় আকাশের রং বদলে যায়, সমুদ্রের ঢেউয়ে পড়ে তার প্রতিফলন। কাছেই কর্ণফুলীর মোহনা। জাহাজের চলাচল, নদী ও সাগরের মিলন এবং উন্মুক্ত আকাশ সবমিলিয়ে পতেঙ্গা শুধু সৈকত নয়, নগরীর সঙ্গে প্রকৃতির সরাসরি সংযোগ। পতেঙ্গার বাইরেও চট্টগ্রামের উপকূলজুড়ে রয়েছে আরো অনেক সম্ভাবনাময় সৈকত। আনোয়ারার পারকি, সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও গুলিয়াখালী, বাঁশখালী সৈকত, খেজুরতলা প্রতিটিরই রয়েছে আলাদা বৈশিষ্ট্য। পর্যটকরা যেদিকেই পা বাড়ান, বদলে যায় দৃশ্যপট, দেখা মেলে নতুন কিছুর। পাহাড়, বন, ঝরনা আর সমুদ্র সবকিছু যেন পাশাপাশি দাঁড়িয়ে আছে। পাহাড়ের বুকের ভেতরে লুকিয়ে থাকা হাজারো ঝরনা অ্যাডভেঞ্চারপ্রিয়দের জন্য একেকটি আলাদা অধ্যায়।

বিস্তারিত পড়ুন

 পেশায় আইনজীবী মানসুরি মরক্কোর মোহাম্মদ ভি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র থেকে কর্পোরেট আইনে উচ্চতর ডিগ্রি নেন। ২০০৯ সালে তিনি মারাকেশের প্রথম নারী মেয়র হন এবং পরবর্তীতে বিদায়ী জোটে নগর পরিকল্পনা ও আবাসন মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বিস্তারিত পড়ুন

 নিষেধাজ্ঞার সময় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অবৈধভাবে মা ইলিশ ধরার পাশাপাশি ক্রয়-বিক্রয়ও চলে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নদীর পাড়ে জেলেদের কাছ থেকে কম দামে ইলিশ কেনার জন্য ক্রেতাদের ভিড় থাকে। এতে নিষেধাজ্ঞার উদ্দেশ্য ব্যাহত হয়।

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে গত এপ্রিলে প্রথমবার এই সরবরাহে ব্যাঘাত ঘটে। রয়টার্সের হিসাব অনুযায়ী, এই সংঘাতের ফলে চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে কাতারের এলএনজি রপ্তানি ৯৬ শতাংশ হ্রাস পেয়েছে। যেখানে গত বছর এই সময়ে তারা ৫০৯টি এলএনজি কার্গো পাঠিয়েছিল, সেখানে এ বছরের আগস্টের শেষ পর্যন্ত তারা মাত্র ১৮টি কার্গো পাঠাতে সক্ষম হয়েছে।

বিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলের পৃথক প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়। তারা বিষয়টি নিয়ে কাজ করছে। আরেকটি মন্ত্রণালয়ের বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীর বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর ধারাবাহিক হামলার অংশ হিসেবে এই অভিযানটি চালানো হয়েছে।

বিস্তারিত পড়ুন