Browsing: স্টুডিও

২০২৪ সালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে কয়েক দফা রক্তক্ষয়ী সংঘর্ষে চারজন মুসল্লি নিহত ও কয়েক শ মুসল্লি আহত হন। এ ঘটনায় বিবদমান দুই পক্ষই একাধিক মামলা করে। এসব মামলার মধ্যে টঙ্গী পশ্চিম থানায় হত্যাচেষ্টা, গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তিন নম্বর আসামি শাহরিয়ার মাহমুদ।

 নিউগিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রবিবার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম ভূঁইয়া। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় নাম থাকা অন্য আসামিরা হলেন শাহরিয়ার মাহমুদ, মো. আবুল কাশেম, মো. বাবুল হোসেন, মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহিনুজ্জামান, মতিউর রহমান, মজিবুর রহমান, নুরুল ইসলাম, এমকে আজাদ, মো. মামুন, মো. আসলাম ও মুন্না।

সালমান মুক্তাদিরের অভিযোগ, স্থানীয় কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রতিশোধ হিসেবে তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। হামলাকারীরা স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। পাশাপাশি স্টুডিওর বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে তছনছ করে ফেলে।