Browsing: পবিত্র রমজান

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ১০ মার্চ। তবে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর।

ধর্মপ্রাণ মুসলিমদের চোখ ইতোমধ্যেই ২০২৭ সালের ক্যালেন্ডারের দিকে। পবিত্র রমজান মাস কবে নাগাদ শুরু হতে পারে, তা নিয়ে সবার কৌতুহল তুঙ্গে। জ্যোতির্বৈজ্ঞানিক বর্তমান হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে রমজান আসতে আর ১৫০ দিনেরও কম সময় বাকি থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।