Browsing: মৃত্যু

পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ বছরের কম বয়সী অন্তত ২৭ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরটির আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

ঝড়ের কারণে হওয়া নানা দুর্ঘটনায় এই ছয়জনের মৃত্যু হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে এসকাম্বিয়া কাউন্টিতে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে একজন মারা যান এবং গ্যারেজে ব্যবহৃত জেনারেটর থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে আরেকজনের মৃত্যু হয়।

গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যার পর আমিনা বেগম মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকে আক্রান্ত হন। স্ত্রীর চিন্তায় অসুস্থ হয়ে পড়া আব্দুল জলিলও এর প্রায় আড়াই ঘণ্টা পর স্ট্রোক করেন। পরে তাকে রংপুরে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পর সোমবার রাত ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।

নাইজেরিয়ার এভিয়েশন বিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে উড্ডয়নের পর বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এডো প্রদেশ থেকে লাগোস যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়।

দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২০টি শিশু।