Browsing: কনটেন্ট ক্রিয়েটর

গতকাল শনিবার রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সালমান এক ভিডিওবার্তায় বিষয়টি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। এই ভিডিও প্রকাশের পর থেকেই বইছে আলোচনা-সমালোচনার ঝড়। কেন এ হামলা হলো, তা নিয়েও প্রশ্ন উঠছে।

সালমান মুক্তাদিরের অভিযোগ, স্থানীয় কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রতিশোধ হিসেবে তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। হামলাকারীরা স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। পাশাপাশি স্টুডিওর বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে তছনছ করে ফেলে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি অডিও, ছবি ও ভিডিওর সংখ্যা দিন দিন বাড়ছে। তবে এবার এআই দিয়ে নির্মিত কৃত্রিম বা নিম্নমানের ভিডিও নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।