Browsing: দুর্গাপূজা

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি দুর্গাপূজার মণ্ডপ ভেঙে ১৯ জনের মৃত্যু হয়েছে। মণ্ডপ ভেঙে পড়ার পর অতি হুড়োহুড়ির মধ্যে পদদলনে বড় ধরনের এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ৩ দিনের ছুটি ঘোষণা করেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ মোট ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা।

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ ছুটির আওতায় থাকবেন না।

দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন। ছুটি নিশ্চিত করতে ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী সরকারি ছুটি ১৮ (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ৫ দিন। এর আগে ও পরে সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি রয়েছে। দুর্গাপূজায় ৯ দিন ছুটি থাকছে স্কুল। এদিকে এই ছুটির সঙ্গে যুক্ত হবে ২৫ অক্টোবর (রবিবার) লক্ষ্মীপূজার ছুটি। তাই মোট ১০ দিনের ছুটি (১৬ থেকে ২৫ অক্টোবর) পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।