Browsing: বদলি

সহযোগী অধ্যাপক (পদার্থবিদ্যা) ড. মোহাম্মদ কামরুল হক ভূঞাকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, সহযোগী অধ্যাপক (গণিত) মোহাম্মদ হুমায়ুন কবীরকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে এবং সহযোগী অধ্যাপক (শিক্ষা) মো. আহসানুল আরেফিন চৌধুরীকে যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সংযুক্ত করা হয়েছে।

 মিরপুর মডেল থানার তদন্ত পরিদর্শক রাজীব হোসেনকে শাহআলী থানার ওসি করা হয়েছে। এ ছাড়া আল-আমিনকে ক্যান্টনমেন্ট থানার অপারেশন, সুব্রত দেবনাথকে উত্তরখান থানার অপারেশন, শিশির কুমার কর্মকারকে সূত্রাপুর থানার তদন্ত এবং মমিনুল ইসলামকে মুগদা থানার তদন্ত পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে শনিবার জাহাঙ্গীর আলমকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ আগামী ১ জুলাইয়ের মধ্যে কার্যকর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আগামী ২ জুলাই থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।